শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সম্মাননা প্রদানের এই উদ্যোগ আগামী প্রজন্মকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ।

শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সম্মাননা প্রদানের এই উদ্যোগ আগামী প্রজন্মকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ।
আজ বিয়ানীবাজার উপজেলা–এ অবস্থিত জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসা–তে জান্নাতুল উম্মাহ ফাউন্ডেশন–এর উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই পরীক্ষায় ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির স্কুল ও মাদ্রাসা মিলিয়ে ৫০০’রও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ৫১ জন মেধাবী শিক্ষার্থীকে মেধা ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়—যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হিফজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি আফতাব আলী ফাউন্ডেশন যুক্তরাজ্য–এর সহ-সভাপতির সুযোগ্য পুত্র এডভোকেট জাহিদুর রহমান, যিনি সিলেট–৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোস্তফা উদ্দিন সাহেবসহ স্থানীয় গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Scroll to Top