
আজ নারী অধিকার গোলাপগঞ্জ টিমের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীর অধিকার, মর্যাদা এবং সমান অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের রাজনীতির মৌলিক অঙ্গীকার।
আমরা বিশ্বাস করি—নারীকে উপেক্ষা করে কোনো উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বে নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা অসম্ভব।
নারীকে শক্তিশালী করলেই পরিবার শক্তিশালী হবে, সমাজ এগিয়ে যাবে, দেশ সমৃদ্ধ হবে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি—কথায় নয়, কাজে।
ভিশন ২০২৬ – মানুষই আগে।

