
সনাতন ধর্মাবলম্বী আমাদের ভাই–বোনদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। ধর্মীয় বিশ্বাসে ভিন্নতা থাকতে পারে, কিন্তু মানবিক মূল্যবোধে আমরা সবাই এক ও অভিন্ন—এই সত্যটাই আমাদের সমাজকে শক্তিশালী করে।
প্রতিটি ধর্ম, সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি পারস্পরিক সম্মানই একটি শান্তিপূর্ণ, সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি। ভিন্নতার মাঝেও সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রাখাই আমাদের ঐতিহ্য।
বিশ্ব মানবকল্যাণের কামনায় আয়োজিত ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী অনুষ্ঠানে যে আন্তরিক আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, তার জন্য আয়োজকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

