
তিলপাড়া হযরত শাহজালাল (রহঃ) হাফিজিয়া মাদ্রাসা–এর বার্ষিক ওয়াজ মাহফিল ও হিফজ সমাপ্তকারী তালাবাদের পাগড়ী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে সম্মানিত ও কৃতজ্ঞ মনে করছি।
দ্বীনি শিক্ষা, চরিত্র গঠন ও নৈতিকতার বিকাশে এ ধরনের প্রতিষ্ঠান আমাদের সমাজের জন্য অমূল্য সম্পদ। কুরআনভিত্তিক শিক্ষা শুধু ব্যক্তিকে নয়—পুরো সমাজকে আলোকিত করে।
আগামী প্রজন্মকে কুরআন ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।
আল্লাহ তা‘আলা হাফেজে কুরআনদের ইলম ও আমলে কবুল করুন, তাঁদের মাধ্যমে উম্মাহর কল্যাণ সাধিত করুন—আমিন।



