
আজ নারী অধিকার পরিষদ–এর টিমের সদস্য নুরজাহান, নাসিমা ও রাশেদা বেগম একসাথে ঢাকা দক্ষিণ ইউনিয়ন–এর ৭ নং ওয়ার্ডের বারোকোট গ্রামে ট্রাক মার্কার পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।
আলহামদুলিল্লাহ, স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ঘরে ঘরে গিয়ে আমরা এডভোকেট জাহিদুর রহমান ভাইয়ের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেছি—ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার।
এই গণসংযোগ শুধু বার্তা পৌঁছানোর নয়—মানুষের কথা শোনা, তাদের আশা ও প্রত্যাশা বোঝারও একটি প্রয়াস। আমরা বিশ্বাস করি, এই অক্লান্ত পরিশ্রম ও জনগণের অংশগ্রহণেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
🤲🏻 জয় হোক ট্রাক মার্কার।

